Sylhet Today 24 PRINT

হতদরিদ্র শাহেনার গৃহ নির্মাণে টিন ও নগদ অর্থ দিলেন ডিসি

মাধবপুর প্রতিনিধি: |  ২৮ এপ্রিল, ২০২২

হবিগঞ্জে মাধবপুরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ডিসির সহযোগিতায় গৃহ নির্মাণের টিন এবং নগদ অর্থ পেয়েছেন তিন কন্যা সন্তানের জননী শাহেনা আক্তার।

সম্প্রতি মাধবপুরে ‘ভাঙ্গা ঘরে শাহানা বেগমের মানবেতর জীবনযাপন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি হবিগঞ্জে জেলা প্রশাসক ইশরাত জাহানের দৃষ্টি গোচর হয়। এরই ফলশ্রুতিতে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশেক্রমে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন শাহেনার কাছে টেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।

স্থানীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির জানান, শাহেনার মানবেতর জীবন যাপনের কথা আমরা গণমাধ্যমে তুলে ধরি। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। এর প্রেক্ষিতে অসহায় শাহেনা গৃহ নির্মাণের টিন ও নগদ অর্থ পেয়েছেন।

মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, গণমাধ্যমে সংবাদ দেখে অসহায় শাহেনার গৃহ নির্মাণের টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.