Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ইউনিভার্সাল রিলিফ ট্রাস্টর খাদ্যস হায়তা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি: |  ২৮ এপ্রিল, ২০২২

ঈদকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের ১৫০টি প্রতিবন্ধী পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট’।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৩ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা ও ৫০০ গ্রাম গুড়া দুধ।

বৃহস্পতিবার বিকেলে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ।

আমতৈল গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও ইউপি সদস্য আবুল খায়েরের সভাপতিত্বে ও রামপাশা মহিলা মাদ্রাসার মুহতামীম মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাওলানা আব্দুল হাই জিহাদী, ব্যবসায়ী সুহেল আহমদ, জমশেরপুর জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন ও সমাজসেবক মাওলানা সাইদুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.