Sylhet Today 24 PRINT

ফুলতলী ফাউন্ডেশনের উদ্যোগে বড়লেখায় ঈদ উপহার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: |  ২৮ এপ্রিল, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় আল্লামা ফুলতলী (রহ.) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দারুল কিরাতের ৮টি শাখা, অর্ধশত অস্বচ্ছল ব্যক্তি এবং শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান হয়।

এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন।

উপজেলা তালামীযের সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা মো. আব্দুর রহমান, সহ সভাপতি মাওলানা মো. নুর উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য প্রধান শিক্ষক বদরুল হোসেন, উপজেলা আল ইসলাহর প্রচার সম্পাদক মো. আব্দুল হামিদ, কার্যকরী সদস্য আমির উদ্দিন, উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, হাসান আহমদ, ওমর ফারুক প্রমুখ।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বক্তারা ফুলতলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা মুসলিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.