Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌমুহনীতে দোয়া ও ইফতার মাহফিল

মাধবপুর প্রতিনিধি: |  ৩০ এপ্রিল, ২০২২

হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া এবং ইফতার মাহফিল হয়েছে।

শুক্রবার বিকেলে চৌমুহনী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন সাবেক সভাপতি আং আলীম মীর বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, কৃষক দলের আহ্বায়ক মুখলেছুর রহমান সুহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর্জা ইকরাম, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক আবুল খায়ের, যুবদলের সভাপতি ওসমান গণি, সাধারন সম্পাদক তাইফুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাইনুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা শিমুল শাহসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.