Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিতদের মাঝে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার পোশাক বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি: |  ০১ মে, ২০২২

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার (জাসউস) উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

রোববার ( ১ মে) দুপুরে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জস্থ সায়লা স্মৃতি হাসপাতালে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তমাল আহমদ মজুমদারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কুতুব উদ্দিন।

জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সহ সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য অরবিন্দ বর্মনের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জকিগঞ্জ থানার এএসআই রাজু আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্য জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মো. বুরহান উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক শামীম, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল আলিম, সদস্য আবুল কালাম, এবাদুর রহমান, ছালিক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিবৃন্দ এবং সংস্থার নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.