Sylhet Today 24 PRINT

সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক: |  ২৩ মে, ২০২২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকি ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি শ্রাবনের উপর হামলা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বের করে।

সোমবার (২৩ মে) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজারের দক্ষিণ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করে চৌহাট্টা পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সিলেটের বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.