Sylhet Today 24 PRINT

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তালামীযে ইসলামিয়া

সিলেটটুডে ডেস্ক: |  ৩০ মে, ২০২২

সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নে দেড় শতাধিক পরিবারের মাঝে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৩০ মে) সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের তিনটি স্থানে দেড় শতাধিক পরিবারের মাঝে তালামীযে ইসলামিয়ার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আল জামিল, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাছিত, সুনামগঞ্জ জেলা তালামীযের সাংঠনিক সম্পাদক আবূ হেনা ইয়াসিন, বারহাল ইউনিয়ন কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুন নুর, বারহাল ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আবুল হুসেন, বিশিষ্ট সমাজসেবক জনাব সাইফুল ইসলাম, বারহাল তালামীযের সভাপতি জুবের আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.