Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ০১ জুন, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নম্বর উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবজাল হোসাইনের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়।

বুধবার (১ জুন) বিকেলে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাইলকান্দি, সুড়িকান্দি, ভেলকোনা ও গয়াসী গ্রামে শতাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দিলাই মিয়া, জাহাঙ্গীর তালুকদার, আসকর আলী, রজ্জাক মিয়া, কিরেন্দ্র, ইউপি সদস্য সুবল বিশ্বাস, ইসলাম উদ্দিন, মিসবাহ উদ্দিন, মন্টু মিয়া, এনাম উদ্দিন, খালেদ আহমদ, মাহিন, সাবুল আহমদ ও জাহেদ আহমদ।

আফজাল হোসাইন বলেন, ‘মানুষের জন্য কাজ করতে পেরে আমার ভালো লাগে। আমার পূর্বপুরুষের ইতিহাস সমাজকর্ম করার ইতিহাস, মানুষের পাশে দাঁড়ানোর ইতিহাস, মানুষকে বুকে টেনে নেয়ার ইতিহাস। তাদের সেই কাজকে আমি শুধু ধরেই রাখতে চাই না, আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এর বাইরে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.