Sylhet Today 24 PRINT

সিলেটে জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২২

বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) কানাইঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায়, ওসমানী নগর উপজেলার বুরুংগা এলাকায় বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. আব্দুল লতিফ সরকারসহ নেতৃবৃন্দ এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো. শাহাজান সিরাজ, সহ সভাপতি তরিকুল ইসলাম তপু, সহ সভাপতি মো. সৈয়দ আহমেদ আলী, সহ সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর শাখার আহবায়ক আবদাল হোসেন আফজল, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. কবির হোসেন, মহিলা বিষয় সম্পাদক মোছা. বিলকিস বেগম, সহ দুর্গা মনি, জৈন্তাপুর কানাইঘাট উপজেলা ডা. নেহারুন নেছা নেহার, মো. রহমতুল্লাহ, শ্রমিক নেতা আব্দুল মতিন, সোহিন আহামদ, ইমন আহামদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.