Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় প্রবাসীর ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২২

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সিকন্দরপুর ও রাউৎকান্দি গ্রামের পানিবন্দি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ফ্রান্স প্রবাসী রাফি খলিল উদ্দিন ও তার সহধর্মিণী ফারজানা জামান।

খাবার বিতরণে সহযোগিতা করেন আহবাব হোসেন বাচ্চু, শাফি আহমদ, সাকিব হাজারী, রাহি জামান, নেছার আলী, ওয়েছ মিয়া প্রমুখ।

ভয়াবহ এই বন্যার সময় পানিবন্দি অসহায় গরীব ২০০ পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে গরবী মানুষগুলো খুবই খুশি হয়েছেন।

রাফি খলিল উদ্দিন বলেন, তার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামী ২/ ৩ দিন ৯নং ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুরসহ আশাপাশের গ্রামের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.