সংবাদ বিজ্ঞপ্তি | ২৫ জুন, ২০২২
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঈসাকলস ইউনিয়নের দুর্গাপুর, শিবপুর ও বিষ্ণুপুর গ্রামে, বাদাঘাটের মইয়ারচর ও নগরের কাজিরবাজার এবং দক্ষিণ সুরমার রেলওয়ে স্কুল আশ্রয়কেন্দ্রে শুক্রবার সহস্রাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা।
বিভিন্ন টিমে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, স্থানীয় স্বেচ্ছাসেবক আব্দুস সামাদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহ্বায়ক মুখলেছুর রহমান, সদস্য প্রসেনজিৎ রুদ্র, বীরেন সিং, হৃদয় লোহার, রাজন ঘোষ, আঙ্গুর মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, সুমিত কান্তি পিনাক, মিসবা খান, সুরাইয়া পারভীন আঁখি, বুশরা সোহাইল, শ্যামলি দাস, নাহিদ, রোখসান, রিম্মি, সর্বজয়া, নাবিল, মুন্না প্রমুখ।
গত ৭দিন ধরে শহরতলীর সোনাতলা বাজারের তাহের কমিউনিটি সেন্টার থেকে নিয়মিত রান্না করা খাবার পরিবেশন করে আসছে বাসদ।