সংবাদ বিজ্ঞপ্তি | ২৫ জুন, ২০২২
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর সিলেট শাখার উদ্যোগে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, খাবার ওরস্যালাইন, ডেটল সাবান ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি গ্রামের ঘরে ঘরে ও আশ্রয় কেন্দ্রে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ মহানগর সিলেট শাখার সভাপতি বোরহান উদ্দিন ভাণ্ডারী, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সিলেট জেলা বিদ্যুৎ টেড ইউনিয়ন এর সভাপতি আব্দুল হাই, ইলেকট্রিক সাপ্লাই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মির্জা শাকির বেগ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল আহমদ, শাহিন আহমদ শাহিন, মাহতাব আহমদ খোকন, কার্যকারী সভাপতি আলম মোল্লা, সহ সভাপতি এম সোহেল রানা, উপদেষ্টা কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সদস্য জাহাঙ্গীর হোসেন, ফারুক আহমেদ, আব্দুল কাইয়ুম, আফজাল হোসেন, বীরগাঁও ইউনিয়নের সাবেক মেম্বার ফজলুর হক।