Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার সিলাম ও জালালপুরে গ্রাসরুটস-এর খাবার বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২২

বন্যা কবলিত দক্ষিণ সুরমা উপজেলার ২টি ইউনিয়নে খাবার বিতরণ করেছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)।

শুক্রবার (২৪ জুন) সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ও জালালপুর ইউনিয়নে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর নির্বাহী পরিচালক হিমাংশু মিত্র, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাকেরা জান্নাত। উপস্থিত ছিলেন, পারুল মজুমদার, তাহমিনা বেগম, মমতা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.