Sylhet Today 24 PRINT

সিলেটে বিডিপি চেয়ারম্যানের খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২২

বাংলাদেশ গণতান্ত্রিক দল- বিডিপি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাছুল আলম চৌধুরীর উদ্যোগে সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বন্যা কবলিত ৪নং ওয়ার্ডের বরইকান্দি গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, সাবান।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সৌদি আরব রিয়াদের বাংলাদেশের সাবেক দূতাবাস কর্মকর্তা আব্দুল হাই চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মেম্বার, সদর উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সুবহান আব্বাসি, মাহফিনুল হক চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.