Sylhet Today 24 PRINT

সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ জুন, ২০২২

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় নগরীর লামাবাজার এলাকার আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন পানিবন্দি বাসা-বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম, সুব্রত ধর বাপ্পি, মো. হুরায়রা ইফতার হোসেন, মিজানুর রহমান, অফিস সহকারী রিংকু দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.