Sylhet Today 24 PRINT

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ’র ত্রাণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৬ জুন, ২০২২

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

২৫ জুন বন্যায় ক্ষতিগ্রস্ত ভাদেশ্বর ইউনিয়নের তরাপুর, মেহেরপুর, কবিরপুর, শেখপুর, বাদেপাশা ইউনিয়নের রাঙজীয়ল, শরীফগঞ্জ ইউনিয়নের কদুপুর ও বসন্তপুর গ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এসএসসি ৯৬ ব্যাচের বুরহান, আজাদ, বশির, কামরুল, সাদেক, আরাফাত, খায়রুল, বিকাশ, অয়েছ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.