Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির ঈদ শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক: |  ০৮ জুলাই, ২০২২

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শুক্রবার তারা এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ উল আযহা আমাদেরকে ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা দেয়। আত্মতৃপ্তির জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ সর্ব ক্ষেত্রে ত্যাগের মানষিকতা থাকতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।

জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর মনে আজ ঈদের আনন্দ নেই। বানের পানিতে ঈদের আনন্দ ভেসে গেছে। আসুন আজকের এই দিনে আমরা যার যার অবস্থান থেকে বানবাসি মানুষদের পাশে দাঁড়াই, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.