Sylhet Today 24 PRINT

‘স্কুল অব কিডস’ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৫

মহান বিজয় দিবস উপলক্ষে টিলাগড়স্থ গাজী বুরহান উদ্দিন রোড সংলগ্ন ‘স্কুল অব কিডস’ এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

প্রতিযোগিতায় ৩ থেকে ৭ বছরের শিশুরা ৩ টি  গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও বিজয়ীদের হাতে পুরষ্কার ২০ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় তুলে দেওয়া হবে। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানটিতে  সভাপতিত্ব করবেন  সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

একই অনুষ্ঠানের মধ্য দিয়ে চারুকলা বিষয়ক স্কুলটি যাত্রাও শুরু করবে জানিয়ে আয়োজকরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.