Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের পোস্টমাস্টার আব্দুল মালিককে বিদায় সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ আগস্ট, ২০২২

সুনামগঞ্জ জেলা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. আব্দুল মালিককে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) বিকেলে জেলা প্রধান ডাকঘরের নব নির্মিত কার্যালয়ে ভারপ্রাপ্ত পোস্টমাস্টার মো. শাহজাহানের সভাপতিত্বে ও ডাকঘরের প্যাকার কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, জামাল উদ্দিন, মো. শাহাদাত আলী, বিপুল রঞ্জন চন্দ, জ্যোতিষ রঞ্জন সরকার, নবি হোসেন, স্বপন কুমার দেব, ইসমাইল হোসেন, জহিরুল হক, তাজুল ইসলাম, নাঈম খান, অনিমেষ দাস, জাকারিয়া, মো. রেণু মিয়া।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে আমাদের যাকে বিদায় দিতে হচ্ছে তিনি আমারের অত্যন্ত আপনজন ছিলেন, তিনি যতদিন কর্মস্থলে ছিলেন সৎভাবে কাজ করে গিয়েছেন উনি সুনামগঞ্জে যোগদান করার পর থেকেই ডাকঘর এগিয়ে গিয়েছে, বিপদে অসময়ে আমরা তাকে সব সময় পেয়েছি, তিনি তার দীর্ঘ ৪০ বছরের কর্মজীবনে নিরলসভাবে কাজ করেছেন আজকে তার কর্মজীবন থেকে মুক্তি তিনি অবসরে চলে যাবেন। আমরা সবাই উনাকে খুব মিস করব আমরা চাইব আগামী দিনগুলো যেন তিনি সুন্দর ও হাস্যজ্বলভাবেই কাটাতে পারেন আল্লাহ যেন উনাকে নেক হায়াত দান করে।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিদায়ী পোস্টমাস্টার মো. আব্দুল মালিককে সম্মাননা স্মারক প্রদান করেন কর্মস্থলের সহকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.