Sylhet Today 24 PRINT

বড়লেখায় গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

বড়লেখা প্রতিনিধি: |  ০৯ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় হাই-টেক ইসলামিক একাডেমির উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টার দিকে একাডেমির সভাকক্ষে এই অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাই-টেক ইসলামিক একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহিম।

একাডেমির প্রিন্সিপাল মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাতের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল করিম (সিআইপি)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, একাডেমি পরিচালনা কমিটির এমডি মাওলানা আব্দুল্লাহ খান।

স্বাগত বক্তব্য রাখেন পরিচালনা কমিটির রেক্টর মাওলানা জিল্লুর রহমান।

অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সুলতান আহমদ খলিল প্রমুখ।

এছাড়া একাডেমি পরিচালনা কমিটির ডাইরেক্টর মাওলানা আব্দুস সবুর, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একডেমির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে গুণীিজন সংবর্ধনার ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.