Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্য প্রবাসী দুই পেশাজীবীকে বড়লেখা সমিতি সিলেটের সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক: |  ১১ আগস্ট, ২০২২

যুক্তরাজ্য প্রবাসী দুই তরুণ পেশাজীবীকে সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ বড়লেখা সমিতি।

সংবর্ধিতরা হলেন- যুক্তরাজ্যে কর্মরত তরুণ সলিসিটর ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন ও ইউকে-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরী।

মঙ্গলবার (৯ আগস্ট) রাতে নগরের পূর্ব জিন্দাবাজারে একটি হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা সমিতির সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন।

সমিতির কোষাধ্যক্ষ জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল কাদের তাপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খ্যাতনামা সাহিত্যিক, প্রকাশক ও নাগরী ভাষা গবেষক মোস্তফা সেলিম।

মোস্তফা সেলিম তার বক্তব্যে বলেন, ‘মানুষ যত বড় হয়, যত প্রসিদ্ধি লাভ করে ততই নিজের জন্মভূমির প্রতি তার অঙ্গিকার সুদৃঢ় হয়। জন্মভূমির মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যে অকৃত্রিম সুখানুভূতি পাওয়া যায় তা আর কিছুতেই পাওয়া যায় না।’

সংবর্ধিত অতিথি ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন বলেন, ‘যুক্তরাজ্যে আইন পেশা চর্চার সুবাদে সেখানে বসবাসরত বড়লেখা, মৌলভীবাজার তথা সিলেট বিভাগের মানুষের সেবা করার সুযোগ হয় তার। এর মাধ্যমে জন্মভূমির ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা করেন তিনি।’

অপর সংবর্ধিত অতিথি সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী বলেন, ‘দল-মতের ঊর্ধে ওঠে এলাকার উন্নয়নে সবার অভিন্ন লক্ষ্য থাকতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বড়লেখা সমিতি সিলেটের উপদেষ্টা ইসলামী ব্যংক বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট শহীদ আহমদ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক গৌছ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির হোসেন খান, সমিতির সহ সভাপতি সৈয়দ মহসিন হোসাইন, আব্দুর রহমান শাহীন, বেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরি পরিষদ সদস্য আব্দুল হাছিব, সাহেদ হোসাইন, অ্যাডভোকেট রেদোয়ান আহমদ ও আব্দুর রব তাপাদার।

আলোচনা শেষে সংবর্ধিত অতিথিদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.