Sylhet Today 24 PRINT

সিলেটে লাফার্জ সুরমা-পুলিশ কমিশনার ক্রিকেট’র উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৫

সিলেটে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘লাফার্জ সুরমা-পুলিশ কমিশনার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রোববার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পুলিশ কমিশনার কামরুল আহসান। পরে উদ্বোধনী ম্যাচে অংশ নেয় জিমখানা ক্লাব ও ব্রাদ্রার্স ইউনিয়ন।

টুর্ণামেন্টে সিলেটের ১০টি প্রথম শ্রেণীর ক্লাব অংশগ্রহন করছে। আগামী ২৪ ডিসেম্বর টুর্ণামেন্টের সেমিফাইনাল শেষ হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাফার্জ সুরমার এরিয়া ম্যানেজার জাফর সাদিক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, চাটার্ড লাইফের পরিচালক মোনায়েম খান বাবুল প্রমুখ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রুকন উদ্দিন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.