Sylhet Today 24 PRINT

ইমজা নেতৃবৃন্দের সাথে সিউজা’র সৌজন্য সাক্ষাত

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ আগস্ট, ২০২২

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ।

গতকাল বুধবার রাত ৮টায় ইমজা হলরুমে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সভায় ইমজা নেতৃবৃন্দ ও নব গঠিত সিউজা নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ নিয়ে আলোচনা করেন।

এতে উপস্থিত ছিলেন  ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঈন উদ্দিন মনজু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, কোষাধ্যক্ষ শফি আহমদ, নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সহ সভাপতি অমিতা সিনহা, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, দপ্তর সম্পাদক ফাইজা রাফা।

উল্লেখ্য, গত ১৮ জুলাই সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.