Sylhet Today 24 PRINT

জুড়ীতে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রধান কার্যালয়ে ২ জন সরকারি মেডিকেলে ও ৪ জন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোট ৬ জনকে বৃত্তি বাবদ নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মো. মামুনুর রশিদ সাজু , একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন আহমেদ, ফুলতলা বসির উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী।

আরও উপস্থিত ছিলেন নিহার রঞ্জন পাল, খোকন রুদ্র পাল, নরেন্দ্র রুদ্র পাল, ইউপি সদস্য স্বপন বিশ্বাস ও গ্রাউক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সহ ডিএম, আরএম, সকল বিএম ও সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজি বৈদ্য রাজুর সঞ্চালনায় প্রিন্ট মিডিয়ার উপস্থিত ছিলেন কল্যাণ প্রসূন চম্পূ, মো. মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম সুমস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা অশোক রঞ্জন পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.