Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভিডেন্ট ফান্ড পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

মেট্রোপলিটন ইউনিভার্সিটির কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড পরিচালনা কমিটির নিয়মিত সভা আজ ২৬শে ডিসেম্বর ২০১৫ শনিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় সাবেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রদানকৃত প্রভিডেন্ট ফান্ডের বিষয়টি অনুমোদন এবং অপেক্ষমাণ প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রয়াত পরিচালক (অর্থ) মোঃ. আসদ্দর আলীর নামে একিট ফাউন্ডেশন গঠন এবং আগামী ১৫ই জানুয়ারি ২০১৬ ইং তারিখে এক শোক সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ. সালেহ উদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহিতুল বারী রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (অর্থ) মিহির কান্তি চৌধুরী, অফিস সহকারী মো. রফিক আহমদ এবং কমিটির সদস্য সচিব ও উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইনামুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.