Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে চ্যারিটি ক্লাবের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

২৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টার সময় গোলাপগঞ্জের আর্তসামাজিক সংগঠন চ্যারিটি ক্লাবের উদ্দেগে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ ছালিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নাজমুল ইসলাম জুয়েল, বিশিষ্ট রাজনীতিবীদ হাজী আব্দুল ওয়াদুদ, প্রাইম ব্যাংক সিলেটের ম্যানেজার শওকতুর রহমান, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আফজল হুসেন সুহেল,গোলাপগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচ)’র চেয়ারম্যান ইলিয়াস বিন রিয়াসত, তরুণ রাজনীবীদ সুমন আলী, ভাদেশ্বর ইউপি আ.লগের সাধারণ সম্পাদক সালিক আহমদ, ভাদেশ্বর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিম আহমদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তরূনরা সমাজ গড়ার কারিগর। তারাই পারে একটি সুন্দর সমাজ জাতিকে উপহার দিতে। সমাজের এরকম তরুণরা যদি সমাজের অসহায় দরিদ্র ও পথশিশুদের জন্য এগিয়ে আসে তাহলে সমাজের সকল অবক্ষয় দূর হবে।

গোলাপগঞ্জ নুর ম্যানশনস্থ একটি হোটেলে চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেলের সভাপতিত্বে ও সহ সভাপতি আদিল ওয়াহিদের পরিচালনায় এবং সহ-শিক্ষা সম্পাদক আব্দুস সামাদের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহ এম এ সালমান।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চ্যারিটি ক্লাবের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ অপু, হৃদয় আহমদ, রাজন লাল, আশরাফুল ইসলাম, সুহাগ আহমদ, সুহিন আহমদ, তন্ময় দাশ, জয় রায় হিমেল প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৫০ জন অসহায় গরীবদের মাঝে কম্বল ও পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সভাপতি হুমায়ুন কবির রুবেল সিলেট টুডেকে বলেন, আগামীতে তারা আরও বেশী অসহায় গরীবদের মাঝে কম্বল ও পথশিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে চান। এতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে বলেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.