Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে বিভিন্ন প্রার্থীদের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

আ.লীগ: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার প্রতিনিধি হাজী খলিল উদ্দিনের পক্ষে গতকাল পৌর শহর ও আশপাশ এলাকায় গণসংযোগ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে পথসভায় পৌর আ.লীগ নেতা মোস্তফা আহমদ কমান্ডারের সভাপতিত্বে ও পৌর সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেলের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড: আহমদ আল কবির, সিলেট বিভাগীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোস্তাক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজি সামছুদ্দিন, সিলেট মহানগর যুবলীগ আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান খোকন, সেলিম আহমদ সেলিম, পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, সদস্য আব্দুল লতিফ রিপন, সাজু ইবনে হান্নান খান,  সিলেট মহানগর ছাত্রলীগ যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, ব্যবসায়ী সোনা মিয়া, মানই মিয়া প্রমুখ। পথসভায় বক্তারা বর্তমান শেখ হাসিনা সরকারের  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান।  

বিএনপি: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতিনিধি অধ্যাপক বদরুল হক বাদলের সমর্থনে গতকাল দিনভর পৌর শহর ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন- বিশিষ্ট শিল্পপতি জেলা বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, মহানগর ছাত্রদল সভাপতি নূরে আলম সিদ্দিকী খালেদ, আবু সালেহ্ মোঃ লোকমান, জেলা ছাত্রদল সহ.সভাপতি চৌধুরী মোঃ সুহেল, উপজেলা বিএনপি সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শাহ্ চৌধুরী হেলাল, মোঃ চেরাগ আলী, কবির আহমদ, নাসির উদ্দিন প্রমুখ। গণসংযোগ শেষে পৌর বিএনপি সহ.সভাপতি বজলুর রহমান মিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস শাকুরের পরিচালনায় স্থানীয় এম.এ.হক চত্ত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট শিল্পপতি কেন্দ্রীয় বিএনপি নেতা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আলী আহমদ, সাবেক সাংসদ আবুল কাহের চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি নূরে আলম সিদ্দিকী খালেদ, উপজেলা বিএনপি সভাপতি হেলাল আহমদ চৌধুরী, শফিকুর রহমান, ইসলাম হোসেন সেলিম, মাজহারুল ইসলাম সেলিম, হিফজুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সাগর, শাহেদ আহমদ, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুন হীরা, অলি চৌধুরী, ফেরদৌস আহমেদ শাকার প্রমুখ।

জাপা: জাতীয়পার্টি মনোনীত মেয়র প্রার্থী লাঙ্গল মার্কার প্রতিনিধি আব্দুল মালেক ফারুকের পক্ষে পৌর শহর ও আশপাশ এলাকায় গণসংযোগ করেন জেলা জাতীয়পার্টি এম.এ মতিন চৌধুরী, মর্তুজা আহমদ চৌধুরীসহ উপজেলা ও পৌর জাতীয়পার্টি নেতাকর্মী। এসময় তারা ফারুক আহমদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
|

আ.লীগ বিদ্রোহী প্রার্থী: পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী সতন্ত্র মেয়র প্রার্থী ফারুক আহমদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলার ও রমনা শাহবাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়জুল মনির চৌধুরী। শুক্রবার তিনি ফারুক আহমদের সমর্থকদের নিয়ে জকিগঞ্জ পৌর শহরে জগ প্রতিকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের বলেন, জকিগঞ্জ পৌরসভায় ফারুকের বিকল্প নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.