সিলেটটুডে ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৫
শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন KIN। প্রতি বছরের মতো এ বছরও তারা আয়োজন করে “KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচী-১৫।”
গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া “KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচী-১৫”-র জন্য বিগত ৫ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আবাসিক হল, টিচার্স কোয়ার্টার, আশেপাশের এলাকা, বিভিন্ন ছাত্র মেস এবং অন্যান্য আবাসিক এলাকা থেকে শীতবস্ত্র সংগ্রহ করা হয় ও আর্থিক সাহায্য নেয়া হয়। সাধারণ মানুষদের থেকে পাওয়া আর্থিক সাহায্য দিয়ে বৃদ্ধ, শিশু এবং KIN School-এর শিক্ষার্থীদের জন্য কম্বল ও জামাকাপড় কেনা হয়। এছাড়াও সংগৃহীত শীতবস্ত্রের বাছাই শেষে গতকাল শনিবার সিলেটের লালাখাল টি স্টেট, জৈন্তাপুরে শীতার্তদের মাঝে কম্বলসহ সর্বমোট ২২শ টি শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও গত বুধবার KIN School-এর শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৩০টি শীতবস্ত্র দেয়া হয়।
এ কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার জন্যে আহবায়ক মো. পারভেজ শেখ সবাইকে ধন্যবাদ জানান ও সামনের দিনগুলোতে সবাই KIN-এর পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।