Sylhet Today 24 PRINT

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর রাতে খোজারখলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনায় কমিটির আহবায়ক আকমল আলী মালাই’র সভাপতিত্বে এবং সদস্য মেহেরাজ হোসেন রাজু ও রুহেল আহমদ লাহিন এর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা কমিটির সদস্য রুহুল আমীন, ইকবাল কামাল, সাগর আহমদ, হাবিবুর রহমান তজন, খালেদ মাহমুদ লিটন, বদরুল আলম রিপন, সুহেদ আহমদ, সুবেল আহমদ, রিয়াদ শাহ, খোকন আহমদ, ইসলাম উদ্দিন, রুহেল আহমদ, স্বপন আহমদ, শাহীন আহমদ, জাবেদুল ইসলাম দিদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান তজন।
খেলার ইভেন্টের মধ্যে ছিলো ফুটবল, ক্রিকেট, হা ডু ডু, হাড়ি ভাঙ্গা, দৌড় ইত্যাদি।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.