Sylhet Today 24 PRINT

সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যুতে চুয়েট ভিসির শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২৩

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এক শোকবাণীতে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “প্রয়াত মোসলেম উদ্দিন আহমদ ছিলেন একাত্তরের রণাঙ্গণের পরীক্ষিত সৈনিক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর একনিষ্ঠ অনুসারী। তার মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদানে আমরা স্বাধীন দেশ ও পতাকা লাভ করি। জাতি তার মতো বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।”

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.