Sylhet Today 24 PRINT

অধ্যক্ষ ফজলুল হক ও প্রাক্তন ছাত্রনেতা পপলু\'র পিতার মৃত্যু

বিভিন্ন সংগঠনের শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৩

কুলাউড়া উপজেলাধীন বরমচাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কুলাউড়া উদীচীর সভাপতি ফজলুল হক এবং কমিউনিস্ট পার্টি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ইফতেখারুল হক পপলু'র পিতা অবসরপ্রাপ্ত সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মালিক ৬ ফেব্রুয়ারি দুপুরে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আব্দুল মালিক এর প্রথম জানাজার নামাজ এক‌ই দিন বাদ মাগরিব কুলাউড়া শহরের উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও জানাজার নামাজে অংশ নেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ শিপার উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ স ম কামরুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ, কুলাউড়া ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমন্ডলী।

এরপর আব্দুল মালিক এর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি রাউৎ গাঁও ইউনিয়নের রাউৎ গাঁও গ্রামে।

সেখানে বাদ এশা রাত ৮ টায় রাউৎ গাঁও শাহি ঈদগাহ ময়দানে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ  শেষে পশ্চিম রাউৎ গাঁও গোরস্থানে তাকে দাফন  করা হয়।

এদিকে আব্দুল মালিক এর মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি কমরেড আবেদ আলী আবিদ, সাধারন সম্পাদক কমরেড নিসার আহমদ, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি খাঁন আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু,  বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সভাপতি হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক জুবের আখতার সুহেল, সত্যেন সেন স্কুল অফ পারফর্মিং আর্টসের সভাপতি গোপাল দাশ ও সাধারণ সম্পাদক শেখ নুরুল ইসলাম, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের সভাপতি শাহরিয়ার বিন আলী ও সাধারণ সম্পাদক সুশান্ত দাশ প্রশান্ত এবং বাংলাদেশ যুব ইউনিয়ন যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক নাসরিন আহমেদ মঞ্জুরী, বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি ফাহাদ রিপন ও সাধারণ সম্পাদক বাবলু হোসেন, সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক আনোয়ার হোসেন সুমন সহ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ, উদীচি কুলাউড়া সংসদ। পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড ইফতেখারুল হক পপলুর পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন প্রয়াত আব্দুল মালিক ছিলেন মনে প্রাণে একজন অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তা চেতনার মানুষ। আজন্ম তিনি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে নিরলসভাবে কাজ করে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.