Sylhet Today 24 PRINT

মেধাবী শাকিরার লক্ষ্য দেশ ও মানুষের কল্যাণ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৩

হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগের ছাত্রী শাকিরা নওশীন আমিনা জিপিএ-ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সাকিরা ২০২০ সালে ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষাতেও মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায় সে।

তার পিতা জালাল উদ্দিন লস্কর দৈনিক দেশ রূপান্তর পত্রিকার মাধবপুর সংবাদদাতা ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সিলেটের কাগজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ও একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.