Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তাকে চিকিৎসা অনুদান

সংবাদ বিজ্ঞপ্তি |  ১১ ফেব্রুয়ারী, ২০২৩

লিডিং ইউনিভার্সিটির কর্মকর্তার চিকিৎসার্থে অনুদান দিয়েছেন ড. সৈয়দ রাগীব আলী। বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মো. শহীদুল ইসলামের সুচিকিৎসার জন্য অনুদান প্রদান করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা এক সপ্তাহধরে  পিত্তথলিতে প্রদাহ নিয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠিতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী তার বাসভবনে অনুদানের অর্থবাবদ একলক্ষ টাকার চেক মো. শহিদুল ইসলামের স্ত্রীর হাতে প্রদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক, ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই, বোর্ড অব ট্রাস্টিজের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব ) মোহাম্মদ কবির আহমেদ, সহকারি রেজিসট্রার মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারি পরিচালক (অর্থ ও হিসাব ) মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.