Sylhet Today 24 PRINT

নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর প্রটৌকল অফিসারের সৌজন‍্য সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথে শনিবার বিকেলে তার গুলশানের অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু।

প্রটোকল অফিসার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

তাকে সময় দেয়ার জন্য রাষ্ট্রপতির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে সময় মহামান্য রাষ্ট্রপতি আবু জাফর রাজুর পরিবার-পরিজন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ২৪ এপ্রিল দায়িত্ব নেবেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.