Sylhet Today 24 PRINT

রাসিক মেয়রের সাথে এনবিআর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে সাক্ষাৎকালে রাসিক মেয়রের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদু রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.