Sylhet Today 24 PRINT

জেলা প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকনের শুভেচ্ছা বিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট জেলা প্রেসক্লাবের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রথম আলো উত্তর আমেরিকা’র সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন।

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ক্লাব কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় হয়।

অনুষ্ঠানে ইব্রাহীম চৌধুরী খোকন সিলেটে ও যুক্তরাষ্ট্রে তার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দও ক্লাবের কার্যক্রম এবং দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সহসভাপতি মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, সাবেক সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ ও ছামির মাহমুদ, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মহসিন ও অপূর্ব শর্মা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিঠু দাস জয়, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, রনজিত কুমার সিংহ, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আমিনুর রশীদ মিশন, ক্লাব সদস্য শফিকুর রহমান চৌধুরী, শাহজাহান চৌধুরী বুলবুল, রেজাউল হক ডালিম, ফয়জুল আহমদ, পল্লব ভট্টাচার্য্য, কামরুল ইসলাম মাহি, নাজাত আহমদ পুরকায়স্থ, আজহার উদ্দিন শিমুল, জয়ন্ত কুমার দাস, জাকারিয়া আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.