Sylhet Today 24 PRINT

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক হতে চান মস্তফা কামাল ফরহাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার মহানগর বিএনপির কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার এটিএম ফয়েজ উদ্দিনের কাছে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন সাবেক মহানগর বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবকদল নেতা মস্তফা কামাল ফরহাদ।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বুধবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে রাখা হয়েছে।

এবারের নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডের ৭১ জন করে কমিটির প্রত্যেককে ভোটার রাখা হয়েছে। কাউন্সিল ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা বারের দুইবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, নির্বাচন কমিশনার, সিলেট জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম আশরাফ, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.