Sylhet Today 24 PRINT

জাস্ট হেল্প ফাউন্ডেশনের ফ্রি চক্ষু শিবির

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমায় ইউকে ভিত্তিক প্রবাসী সংগঠন জাস্ট হেল্প ফাউন্ডেশনের সহায়তায় ও প্রবাসী হাফিজ মো সাদিকুল ইসলামের কন্যা হাফসা ইসলাম খাতুনের অনুদানে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মোল্লারগাঁও ইউনিয়নের রাজা মিয়ার বাড়িতে এই ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

হাজী সিরাজুল ইসলাম ট্রাস্টের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী হাজী মো সাদিকুল ইসলাম সুলতান, খালিকুল ইসলাম ছুফি, মুমিনুল ইসলাম ও হাফসা ইসলাম। লন্ডনের জাস্ট হেল্প ফাউন্ডেশনের চিকিৎসক প্রতিনিধি দল রোগীদের চোখ পরীক্ষা করে ওষুধপত্র দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.