Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবস: শহিদ মিনারে সিলেট চেম্বারের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০২৩

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।

রোববার (২৬ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে এসময় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট চেম্বারের সহ সভাপতি মো. আতিক হোসেন, সচিব মো. গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল এবং সিলেট চেম্বারের সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.