Sylhet Today 24 PRINT

বানিয়াচং এ উপজেলা আওয়ামীলীগের সভা

ডেস্ক রিপোর্ট |  ০২ জানুয়ারী, ২০১৬

আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ আওয়ামীলীগের দুই বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৭ঘটিকায় স্থানীয় বড়বাজার ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন খানে পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহন করেন। সর্বসম্মতি ক্রমে আগামী ৫ই জানুয়ারি রোজ মঙ্গঁলবার বিকাল ৩টায় বড়বাজার শহীদ মিনার প্রাঙ্গঁনে সরকারের দুই বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস পালন ও বিভিন্ন সেক্টরে সরকারের অভুতপূর্ব উন্নয়ন সাধিত হওয়ার জন্য জনসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

জনসভাকে কিভাবে সফল ও সার্থক করে তোলা যায় সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন সভায় আসা নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.