Sylhet Today 24 PRINT

কাউন্সিলর শান্তানুর উদ্যোগে ২৫০০ স্বল্প আয়ের মানুষ পেল ঈদের নতুন কাপড়

সংবাদ বিজ্ঞপ্তি: |  ২১ এপ্রিল, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তানু দত্ত সন্তুর ব্যক্তিগত পক্ষ থেকে ২৫০০ স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কাউন্সিলরের নিজস্ব কার্যালয়ে এই শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণকালে শান্তনু দত্ত সন্তু বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উৎসবে নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ। এভাবেই সারাজীবন মানুষের কল্যাণে পাশে থাকতে চাই।’

কাউন্সিলর শান্তানু দত্ত সন্তু নতুন কাপড় বিতরণ শেষে ওয়ার্ডবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি ১৩ নম্বর ওয়ার্ডসহ নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.