Sylhet Today 24 PRINT

মঙ্গলবার পিজি.সাইনের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ মে, ২০২৩

সিলেটে আগামীকাল মঙ্গলবার উদ্বোধন হতে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের প্রতিষ্ঠান পিজি.সাইনের।

মঙ্গলবার (২ মে) দুপুর ২টায় নগরের মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরি রাজবাড়িতে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেতে যাচ্ছে।

এদিন দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ ফিতা কেটে সিলেট অফিসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নন্দলাল গোপ।

উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও দোয়া চেয়েছেন পিজি.সাইন পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.