Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (৪ জানুয়ারি) বিকেলে জকিগঞ্জ পৌর শহরে ছাত্রলীগ কার্যালয়ে কেক কেটে উদযাপন করেছে ছাত্রলীগ।

অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসাইন পুতুলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী ও নাছির আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত জকিগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আজমল হোসেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম।

বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মাহমুদ হোসাইন, ভাস্কর দেশমূখ্য, জুবায়ের আহমদ শুভ, মামুন আহমদ, আফছর খান, নাহিদ আহমদ, মৃনাল কান্তি, রাজু রায়, আয়নুল আহমদ, জুবায়ের আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.