Sylhet Today 24 PRINT

\'সিলেট নগরে নেত্রকোনা জেলার প্রায় ৪৫ হাজার ভোটার রয়েছেন\'

নেত্রকোনা সমিতি, সিলেটের বৈঠকে বক্তারা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৬ মে, ২০২৩

নেত্রকোনা সমিতি, সিলেটের কার্যকরী কমিটির সভা মঙ্গলবার রাতে নগরের কাজীটুলার একটি বাসায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সিলেটের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, সাখাওয়াত হোসেন, মো. শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক আনিস রহমান, অর্থ সম্পাদক মো. আতাউর রহমান ইকবাল, ক্রীড়া সম্পাদক মাসুম আহমদ মাহি, সদস্য মো. রুকন উদ্দিন আহমদ, এফএম ফেরদৌস, চন্দন বর্মন, মো. জাকির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেট সিটি করপোরেশনে নেত্রকোনা জেলার প্রায় ৪৫ হাজার ভোটার রয়েছেন। এই ভোটাররা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাই নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলার ভোটারদের ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাতে হবে। যাতে নেত্রকোনার বাসিন্দাদের সুযোগ সুবিধা নিশ্চিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.