Sylhet Today 24 PRINT

মুহিব্বুল হক গাছবাড়ির মৃত্যুতে সিটি মেয়রের শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মে, ২০২৩

সিলেটের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম ও শায়খুল হাদিস, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক- প্রথিতযশা আলেম, ইসলামী আলোচক, গবেষক এবং ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.