Sylhet Today 24 PRINT

লেবার পার্টির জাতীয় কাউন্সিল শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৬

দুর্নীতি, দুঃশাসন ও প্রতিহিংসামুক্ত অর্থবহ পরিবর্তন চাই” প্রতিপাদ্য নিয়ে শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। 

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে কাউন্সিল উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব র্মীজা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। কাউন্সিলে লেবার পার্টির বিভিন্ন জেলা-মহানগর ও উপজেলার কয়েকশ কাউন্সিলর উপস্থিত থাকবেন।

বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.