Sylhet Today 24 PRINT

কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় গোলাপগঞ্জ বিএনপির দোয়া মাহফিল আজ

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২৩

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আজ।

মঙ্গলবার (১১ জুলাই) বাদ আছর গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

গোলাপগঞ্জ বিএনপির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে এই দোয়া মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সিলেটে অনুষ্ঠিত তারণ্যের সমাবেশ শেষে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.