Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বেলটার আয়োজনে শিক্ষক কর্মশালা কাল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৩

বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা), সিলেট চ্যাপ্টারের উদ্যোগে মৌলভীবাজারে শিক্ষকদের কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টায় এ কর্মশালা শুরু হবে।

'টিচিং ইন ইমার্জেন্সি: হাউ টু বিল্ড রেজিলেন্ট প্র‍্যাকটিসেস ইন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাসরুম' শীর্ষক এ কর্মশালা পরিচালনা করবেন বেলটা সিলেট চ্যাপ্টারের কো অর্ডিনেটর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রশিক্ষক প্রণবকান্তি দেব।

কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান এবং বিশেষ অতিথি থাকবেন আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক আয়েশা নাজনিন।

এদিকে কর্মশালায় নিবন্ধনকৃত শিক্ষকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বেলটা সিলেট চ্যাপ্টারের নির্বাহী সদস্য, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কর্মশালার সমন্বয়ক পূর্ণা রায় ভৌমিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.