Sylhet Today 24 PRINT

সিলেটের নির্বাচিত মেয়রের সঙ্গে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের সাক্ষাৎ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মওলা।

শনিবার (১৫ জুলাই ২০২৩) মেয়রের বাসভবনে সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

মেয়র সিলেটে কারিগরি বিষয়ে উচ্চশিক্ষায় মানোন্নয়নসহ সিলেটের উন্নয়ন ইস্যুতে পরামর্শমূলক মতবিনিময় করেন।

ভারতীয় হাইকমিশনের প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা সচিব মানস কুমার মুস্তাফিও এসময় সেখানে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।

আলোচনায় সিলেটের উন্নয়ন প্রচেষ্টায় মেয়রকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.