Sylhet Today 24 PRINT

পলাশপোলে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ জুলাই, ২০২৩

সংসদ বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে সাতক্ষীরার শহরের পলাশপোলে গণতন্ত্র মঞ্চের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেমের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রওনক বাসার, আব্দুল জব্বার মাস্টার, মহুয়া মঞ্জুরী, আব্দুল্লাহ আল গালিব (বাবলা) প্রমুখ।

সভায় সকলের সম্মতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেমকে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান, জেএসডি সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রওনক বাসার, আব্দুল জব্বার মাস্টার, মো. বায়েজীদ হাসান, আব্দুল্লাহ আল গালিব বাবলাকে সদস্য করে গণতন্ত্র মঞ্চের কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.